প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ১২:১১ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৩টি ১০ কেভি ট্রান্সফরমার ভেঙে তার ও তেল চুরি

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে ডিপ টিউবওয়েলের ঘরে থাকা তিনটি ১০ কেভি ট্রান্সফরমার ভেঙে ভেতরের তামার তার, তেল ও বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ২ লাখ ৯০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন মোঃ জাকির হোসেন (৪৫)। এ ঘটনায় অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ঘটনাটি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের কাশেম আলী পাটোয়ারী বাড়িতে। অভিযোগ সূত্রে জানা যায়, জাকির হোসেন ব্যবসার পাশাপাশি তার পিতার নামে থাকা একটি ডিপ টিউবওয়েলের দেখাশোনা করেন। কৃষি মৌসুমে প্রতিবছর ডিপ টিউবওয়েলটি চালু করা হয়।

জাকির হোসেনের অভিযোগ, গত ১২ জুলাই রাত আনুমানিক ৭টার দিকে তিনি ডিপ টিউবওয়েলের পাশে থাকা ছোট সেমিপাকা ঘরটি তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরদিন ১৩ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে সেখানে গিয়ে ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করলে চুরির বিষয়টি তার নজরে আসে। তিনি দেখতে পান, অজ্ঞাতনামা চোরেরা ডিপ টিউবওয়েলের পাইপ ভেঙে ঘরে প্রবেশ করেছে।

পরে ঘরে থাকা তিনটি ১০ কেভি ট্রান্সফরমার পরীক্ষা করে দেখা যায়, সেগুলোর ভেতরের তার, তেলসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে আনুমানিক ২ লাখ ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।ঘটনার পর জাকির হোসেন বিষয়টি স্থানীয় সাক্ষী ও আশপাশের লোকজনকে অবহিত করেন। তার ধারণা, ১২ জুলাই রাত ৭টা থেকে ১৩ জুলাই সকাল ৯টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা চোরেরা পরিকল্পিতভাবে ওই ঘরে প্রবেশ করে ট্রান্সফরমারগুলো ভেঙে মূল্যবান যন্ত্রাংশ নিয়ে যায়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জাকির হোসেন শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনবে বলে প্রত্যাশা করছেন ভুক্তভোগী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন