প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ১১:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়া নূরপুর ল্যাবরেটরি উবিতে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
 কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুই দলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ৪-২ গোলে ব্যবধানে জয় নিশ্চিত হয়। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে মাঠে শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাখাওয়াত হোসেন শাক্কু।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আজকের ফাইনাল খেলায় তোমরা অত্যন্ত সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দিয়েছ। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করি, তোমরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।
বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহ জালাল,উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ। খেলা শেষে শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণের পাশাপাশি জার্সি, ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন