প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ । ২:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে কোরআনে হাফেজদের নিয়ে কেক কাটেন রেদওয়ান খান বোরহান

অনলাইন ডেস্ক
গাজী মোঃ মহসিন : মজিব বর্ষের অঙ্গীকার সুবিধা বঞ্চিত শিশুদের আলোর পথে আনার দায়িত্ব আপনার আমার সকলের এ স্লোগানকে সামনে রেখে স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের (১০২তম) জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুরের অসহায় পথ শিশু ও কোরআনের হাফেজদের নিয়ে আলোচনা সভা, কেক কাটা এবং মিলাদ ও দোয়ার আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, ভয়েস বাংলা ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জনপ্রিয় ব্যাক্তিত্ব আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
১৭ই মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টায় চাঁদপুর শহরের কালীবাড়ি টাউনহল সিটি নিয়ন গ্রুপ কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না, আমরা পেতাম না একটা স্বাধীন ভূখন্ড।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল খুবই ভালো মানুষ। তিনি মানব সেবায় কাজ করে গেছেন। আমাদের সবাইকে বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কে জানতে হবে। জানলেই একটা আত্মতৃপ্তি পাওয়া যাবে। তিনি আরো বলেন, আমাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আমরা সামাজিক মর্যাদা পেয়েছি। বঙ্গবন্ধু আমাদের মহানায়ক। দেশের জন্য বঙ্গবন্ধু অনেক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন। জাতীয় শিশু দিবসে সেই মহান মানুষটিকে শিশুরা স্মরণ করবে এটাই স্বাভাবিক। ছবি আঁকার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর গুণাবলি আমাদের শিশুদের মধ্যে সঞ্চারিত হবে। যাতে আজকের এ শিশুরা ভবিষ্যতে বঙ্গবন্ধুর মতো দেশের সেবা করতে পারে।
আজ বাংলা‌দেশের জা‌তির জন‌কের সু‌যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে অপ্র‌তি‌রোধ্য গ‌তি‌তে এ‌গি‌য়ে যা‌চ্ছে। আজকে শিশু দিব‌সে সমাজের পথ শিশু‌দের সা‌থে নি‌য়ে মু‌জিব ব‌র্ষের অনুষ্ঠান কর‌ছি। আমার নতুন ‘ভ‌য়েজ বাংলার ফাউ‌ন্ডেশ‌ন’ সমা‌জের সু‌বিধা ব‌ঞ্চিত শিমু‌দের পড়াশুনার দা‌য়িত্ব নি‌বে।
সমাজের সু‌বিধা ব‌ঞ্চিত শিশু‌ ও নেতাকর্মীদের সা‌থে নি‌য়ে অনুষ্ঠা‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন চাঁদপুর সদর উপজেলার যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি এইচ এম সামিন, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি মোহাম্মদ আলীসহ আওয়ামী মৎসজীবি লীগের নেতৃবৃন্দ সহ ফাউন্ডেশ‌নের কর্মকর্তাগণ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর শহরের মুখার্জি ঘাট ফাতেমা খাতুন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম  হাফেজ মাওঃ মোঃ ইব্রাহিম খলিল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন