চাঁদপুরের কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের নূরপুর এলাকা থেকে জান্নাতুল মাওয়া মিম নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ জান্নাতুল মাওয়া মিমের পিতার নাম শাহ আলম এবং স্বামীর নাম হৃদয় হোসেন। তিনি কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের নূরপুর এলাকার বাসিন্দা।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে বুধবার (১৯ আগস্ট) কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১০৭৬।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি জান্নাতুল মাওয়া মিমের সন্ধান পেয়ে থাকলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত নিকটতম থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
তানভীর হোসেন
নিখোঁজের নিকটতম আত্মীয়
মোবাইল: ০১৩৩৮৭৬৮৮৯৫

অনলাইন ডেস্ক