প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ১২:২৯ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে যৌতুক মামলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক পদে কর্মরত রাসেল মল্লিককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুছ তাকে হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর মকিমাবাদ গ্রামের মল্লিক বাড়ি থেকে আটক করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, চলতি বছর রাসেল মল্লিকের স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলাটির সিআর নম্বর ৬৯৮/২৬। মামলায় রাসেল মল্লিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

পরে আদালতের নির্দেশনা অনুযায়ী হাজীগঞ্জ থানার এসআই ইউনুছ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মকিমাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করেন।

আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (২০ আগস্ট) দুপুরে রাসেল মল্লিককে চাঁদপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন