প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ । ৯:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন

মোঃ রাছেল, কচুয়া

কর্মমুখী শিক্ষায় দক্ষতা অর্জন ও বিদেশে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার লক্ষ্যে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (​২১ আগস্ট)  দুপুরে  চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে  ইনস্টিটিউট এবং ‘ওউবাইতোরি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’ এর যৌথ উদ্যোগে সেমিনার ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ওউবাইতোরি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা  ইঞ্জিনিয়ার মহিন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা শিক্ষা বিষয়ক  সমন্বয়ক  প্রফেসর ওয়াদুদ মজুমদার।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার পাশাপাশি জাপানি ভাষার দক্ষতা অর্জন করতে পারলে শিক্ষার্থীদের জন্য জাপানে কর্মসংস্থানের অপার সম্ভাবনা তৈরি হবে। এতে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আতাউল করিম।

​অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যোমিকাতা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনসালটেন্সি সেন্টারের সহ-প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান (রাজিব)। এছাড়া জাপানি ভাষা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিশেষ বক্তব্য রাখেন, ওউবাইতোরি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ফাতেমা ইসলাম কাজল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জাপানি ভাষা শিক্ষা, দেশটিতে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​অনুষ্ঠানে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক -শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন