প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ । ১:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এক বৃদ্ধকে মারধর করে হ’ত্যা’র অ’ভিযোগ

অনলাইন ডেস্ক

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে হারিচাইল গ্ৰামে ইমাম হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। গত (২০শে আগস্ট) বৃহস্পতিবার বিকেলে বাড়ি যাওয়ার পথে রাস্তার থেকে উঠিয়ে নিয়ে মারধর করলে ২১শে আগস্ট শুক্রবার মুমূর্ষ অবস্থায় ঢাকা হসপিটাল নেওয়ার পথে তিনি মারা যান। এই নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে ।

স্থানীয়রা জানান, বৃদ্ধ ইমাম হোসেন ওই ইউনিয়নের মিয়ার বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে নিজগ্রাম হারিচাইল রওনা হলে ৫ থেকে ৬ জন যুবক সঙ্গবদ্ধ হয়ে তাকে জোরপূর্ব অটোরিকশাতে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী বড়ুয়া উপজেলা বটতুলী নিয়ে যায়। নেওয়ার পথে গাড়িতে মারধর করেন এবং বটতলী এলাকায় নিয়ে আটকিয়ে জোরপূর্বক একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে ওই যায়গায় ইমাম হোসেনকে বেদারক পিটিয়ে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসা করার জন্য কুমিল্লা মেডিকেল হসপিটালে রেফার করেন। পরবর্তী রোগীর অবস্থা অবনতি দেখলে কুমিল্লার থেকে ঢাকা হসপিটালে নেওয়ার পথে মারা যায়।

নিহতের পরিবার জানান, বরুড়া উপজেলার কৃষ্ণপুর ও বটতলীর গ্ৰামের দুলাল পাটোয়ারির ছেলে, মহিন উদ্দিন, আব্দুল হাকিমের ছেলে আবুল হোসেন রবি, রুস্তম আলী পাটোয়ারির ছেলে দুলাল পাটোয়ারী ও আলী হোসেনের ছেলে মাসুদ ইমাম হোসেন দলবদ্ধ হয়ে ইমাম হোসেনকে রাস্তার থেকে তুলে নিয়ে আটকিয়ে মারধর করেন। এই হত্যাকাণ্ড তারাই করেছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, ইমাম হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার পক্ষ থেকে মামলা দায়ের করলে পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন