প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ । ১০:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাতীয় শিল্পীদের সঙ্গে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতির শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকাস্থ জাতীয় পর্যায়ের চারজন টিভি অভিনেতা ও কলকাতার একজন বিশিষ্ট মঞ্চ অভিনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

রোববার (২৩ আগস্ট) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পযায়ের উপস্থাপক ও বিশিষ্ট অভিনেতা সাইফুল আলম বাবু ও বিশিষ্ট অভিনেতা চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক শরীফ চৌধুরী,।

এ সময় চাঁদপুরের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, সাংস্কৃতিক চর্চার পরিবেশ উন্নত করা এবং শিল্পীদের প্রতিভা বিকাশের সুযোগ বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়।

আলোচনায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শিল্পীদের সঙ্গে চাঁদপুরের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠনগুলোর মানোন্নয়ন ও সৃজনশীল কর্মকাণ্ড সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শিল্পীদের চাঁদপুরে আগমনকে স্বাগত জানিয়ে বলেন, শিল্প ও সংস্কৃতির বিকাশে গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত শিল্পীরা চাঁদপুরের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে তাদের আগ্রহ ও সহযোগিতার আশ্বাস দেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন