প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ । ১১:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভালোবাসা ও সম্মাননায় বিদায় ট্রাফিক সার্জেন্ট মাহফুজকে

মেহেদি হাসান রিমেল

চাঁদপুরের হাজীগঞ্জে দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) যোগ দিতে যাচ্ছেন ট্রাফিক সার্জেন্ট মুহাম্মদ মাহফুজ আহমদ। দীর্ঘদিনের দায়িত্ব পালনের পর সহকর্মীদের ভালোবাসা ও সম্মাননায় বিদায় নিলেন তিনি।

রোববার (২৩ আগস্ট) চাঁদপুর ট্রাফিক বিভাগ ও হাজীগঞ্জ ট্রাফিক বিভাগ যৌথভাবে ট্রাফিক সার্জেন্ট মুহাম্মদ মাহফুজ আহমদকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়।

বিদায় অনুষ্ঠানে চাঁদপুর ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) প্রবির কুমার দাস, সার্জেন্ট ইব্রাহিম খলিলসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব পালনের সময় সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক ও স্মৃতির কথা উল্লেখ করে মাহফুজ আহমদ আবেগঘন বিদায়ী বক্তব্য দেন। তিনি সিনিয়র কর্মকর্তাদের দিকনির্দেশনা, সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মস্থল বদল হলেও হাজীগঞ্জে দায়িত্ব পালনের সময়কার স্মৃতি ও সহকর্মীদের ভালোবাসা হৃদয়ে ধারণ করে নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে ডিএমপির নতুন কর্মস্থলে পাড়ি জমাচ্ছেন ট্রাফিক সার্জেন্ট মুহাম্মদ মাহফুজ আহমদ। তাঁর নতুন কর্মস্থলের পথচলা সফল ও সুন্দর হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন