প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ১১:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আত্নমানবতার সেবায় রেডক্রিসেন্ট সদস্যদের আরো তৎপর থাকতে হবে : অ্যাড: সলিম উল্যা সেলিম

নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের উদ্যোগে ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত আয়োজিত তিন দিনব্যাপী রেড ক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকালে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের হলরুমে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রেড ক্রিসেন্টের যুব সদস্যরা দুর্যোগ, দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় এ ধরনের প্রশিক্ষণ যুব সদস্যদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানবিক সেবায় আরও কার্যকরভাবে কাজ করার সক্ষমতা তৈরি করবে।
তিনি বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে দ্রুত মানুষের পাশে পৌঁছে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ যুব রেড ক্রিসেন্ট সদস্যদের দক্ষতা বৃদ্ধি করে মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। আত্নমানবতার সেবায় রেডক্রিসেন্ট সদস্যদেরকে আরো তৎপর হতে হবে। প্রশিক্ষনার্থীদের দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রেডক্রিসেন্ট ইউনিট চালু করা হবে।সবাইকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার, অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য তমাল কুমার ঘোষ,সদস্য সাংবাদিক কাজী শাহাদাত,সদস্য সাংবাদিক সোহেল  রুশদী, সদস্য  ডা:জওহর লাল আচার্য্য ও  সদস্য রিয়াজুর রহমান রানা প্রমুখ ।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জন যুব সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসা, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া প্রদান, আহত ব্যক্তিকে প্রাথমিক সহায়তা প্রদান এবং দুর্যোগ ও সংকটকালীন সময়ে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষক মো. বায়েজীদ চৌধুরী।
এ ছাড়া জাতীয় সদর দপ্তরের সম্পদ ও সংগঠন পরিচালনা বিভাগের প্রধান সৌরভ চন্দ্র দাস প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ।
এসময় যুব সদস্যদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-যুব প্রধান-২ নূর মোহাম্মদ।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল সহ রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুব সদস্যরা বলেন, তিন দিনের প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন। ভবিষ্যতে দুর্যোগ ও সংকটকালীন সময়ে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মানবতার সেবায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট  তুলে দেন চাঁদপুর রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম সহ ইউনিটের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের হলরুমে ২৪ আগস্ট শুরু হওয়া এ তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম বুধবার (২৬ আগস্ট) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন