প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ১১:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন

মোজাম্মেল প্রধান হাসিব
সারা দেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট-২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন, মনির হোসেন, অসীম গাইন, মোহাম্মদ মাইনুল ইসলাম টিপু, মো. রিফাত পাটোয়ারী, অপু সূত্রধর প্রমুখ।
পরে দেশ-জাতি, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও ইসলামের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. শাহাদাত হোসেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন