প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ১১:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদক সেবন, ২ যুবক শ্রীঘরে

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে দুই যুবককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ আগস্ট) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শাহাপুর নোয়াবাড়ির বাসিন্দা রাসেল আলম (২০) এবং ৩ নম্বর ওয়ার্ডের কালীয়াপাড়ার বাসিন্দা পারভেজুর রহমান পাটোয়ারীকে (২৪) এ দণ্ড দেওয়া হয়।
এর আগে দুপুর ২টার দিকে শাহাপুর এলাকার চৌধুরী বাড়িতে মাদক সেবনের অভিযোগে তাদের আটক করে শাহরাস্তি মডেল থানা পুলিশ। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান।
অভিযানে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান বলেন, মাদক সেবন ও মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন