প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ১১:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সহস্রাধিক মানুষের মাঝে আল্লামা রুহুল্লাহ (রাহ.) ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তবারক বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আল্লামা রুহুল্লাহ (রাহ.) ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে তবারক ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বাদ জোহর শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে সহস্রাধিক মানুষের মাঝে এ তবারক বিতরণ করা হয়।

তবারক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা রুহুল্লাহ (রাহ.) ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এএইচএম আহসান উল্লাহ। এছাড়া ফাউন্ডেশনের সদস্য তারিকুল ইসলাম সাহেদ, সিরাজুল মুনির মাসুম, সিরাজুল মনির তানভীর ও মোহাম্মদ ফয়সাল রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় মাওলানা এএইচএম আহসান উল্লাহ বলেন, “মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমনের স্মরণে ঈদে মিলাদুন্নবী মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা ও শান্তির শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবসেবার চর্চা বাড়াতে হবে। সেই লক্ষ্যেই আল্লামা রুহুল্লাহ (রাহ.) ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এ তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তবারক বিতরণকালে সংগঠনের সদস্যরা আগত মুসল্লি ও সাধারণ মানুষের সঙ্গে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা বিনিময় করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন