প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ৭:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমানের যোগদান

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ভূঁইয়া রেদওয়ানুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলীর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে ভূঁইয়া রেদওয়ানুর রহমান সড়ক ভবনে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে সড়ক বিভাগে যোগদানের পর তিনি ২০১৪ সাল পর্যন্ত সড়ক ভবনে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নরসিংদীর শিবপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, ঢাকা কল্যাণপুর সড়ক উপ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী, শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সড়ক ভবনের প্রধান কার্যালয়ের এইচডিএম অপারেশন বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি সড়ক ও সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে চাঁদপুরের সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, চাঁদপুর জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চলমান প্রকল্পগুলোর যথাসময়ে বাস্তবায়ন এবং সড়ক ও সেতুর গুণগত মান নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি বলেন, চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হবে।

নতুন কর্মস্থলে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, চাঁদপুরের সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়নে যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলো আরও গতিশীল ও মানসম্মতভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। টেকসই অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানুষের যাতায়াতের সুবিধা বাড়ানো এবং সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি কমানোর বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

নবাগত নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শুধু কাজ শেষ করাই নয়, কাজের স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করাও জরুরি। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”
তিনি আরও বলেন, চাঁদপুর জেলার সার্বিক সড়ক অবকাঠামো উন্নয়নে সড়ক বিভাগের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। জনগণের প্রত্যাশা পূরণে নিয়মিত তদারকি, সঠিক পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া হবে।

নবাগত নির্বাহী প্রকৌশলী দায়িত্ব গ্রহণের পর চাঁদপুরের সড়ক বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি সড়ক রক্ষণাবেক্ষণ, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং জনসাধারণের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন