প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

অনলাইন ডেস্ক
বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আঙ্গিনায় বিভিন্ন ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে দক্ষিণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনা, মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের পাশসহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের আঙ্গিনায় গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার।
খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব গোলাম জিলানী তালুকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম মিয়াজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজী প্রমুখ।
এসময় ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন মিয়াজী, নাছির খন্দকার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির ঢালী, সোহাগ বকাউল, শাহাদাত প্রধান, লিটন মজুমদার, জাকির মিয়াজী, সুমন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জসিম উদ্দিন মিয়াজী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলম ডাক্তার, সাধারণ সম্পাদক নজরুল সরকার, ছাত্রদল নেতা সাইদুর রহমান জনিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন