প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাবাকে খুঁজছে পরিবার, নিখোঁজ মিজান

অনলাইন ডেস্ক

রাজধানীর কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকা থেকে ৪৬ বছর বয়সী মিজান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল রাত ৯টার দিকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ মিজানের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মেনাপুর এলাকায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ। তার হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি মিজানের সন্ধান পেয়ে থাকলে কিংবা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিখোঁজ ব্যক্তির পরিচয়:
নাম: মিজান
বয়স: ৪৬ বছর
ঠিকানা: মেনাপুর, হাজীগঞ্জ, চাঁদপুর
নিখোঁজের স্থান: রনি মার্কেট, কামরাঙ্গীরচর
নিখোঁজের সময়: গতকাল রাত ৯টা

যোগাযোগ: ০১৩২৫১৬৩৫৯৭/০১৮২০০৪৯৬৬৬

একটি ফোনকলই হয়তো পরিবারকে ফিরিয়ে দিতে পারে তাদের প্রিয় মানুষটিকে। সবার আন্তরিক সহযোগিতা কামনা করছে পরিবার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন