প্রকাশের সময়: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২ । ১০:৩১ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র দাওয়াতী কর্মসূচী ও সদস্য সংগ্রহ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাজীগঞ্জ শাখার উদ্যোগে দাওয়াতী কার্যক্রম ও সদস্য সংগ্রহ কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ সংলগ্ন এলাকায় আগত মুসুল্লী ও বাজারের ক্রেতা, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে দাওয়াতী কার্যক্রম ও সদস্য সংগ্রহ কর্মস‚চি পালন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এর আহবানে এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ১-৩১ মার্চ দাওয়াতী মাস ও সদস্য সংগ্রহের কর্মসূচির অংশ হিসাবে হাজীগঞ্জ উপজেলা শাখা এ কর্মসূচি পালন করে দলীয় ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাজীগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়ার নেতৃত্বে এদিন দাওয়াতী কার্যক্রম ও সদস্য সংগ্রহ কর্মসূচী পরিচালনা করা হয়। এসময় নেতৃবৃন্দ জানান, ধারাবাহিকভাবে দাওয়াতী কর্মসূচির প্রতি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে।

দাওয়াত ও সদস্য সংগ্রহের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কার্যকরী সদস্য আলহাজ্ব মো. মোরশেদ আলম, অর্থ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের উপ-সম্পাদক মো. আল-আমিন ও ইমরান হোসেন ও উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি আকতার হোসেন আকন প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন