প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জেই জাপানি ভাষা শেখার যাত্রা শুরু, সিনরাই জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার

মোহাম্মদ মোশারফ হোসেন
চাঁদপুরের হাজীগঞ্জে জাপানি ভাষা শেখার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও উন্নত ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য স্থানীয় পর্যায়ে ভাষা শিক্ষার সুযোগ তৈরি করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে (সিনরাই জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজার কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন পাটওয়ারী কমপ্লেক্সের ৩য় তলায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নতুন এই ভাষা শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য N5 ও N4 লেভেলের জাপানি ভাষা কোর্স চালু করা হয়েছে। নিয়মিত ভাষা শিক্ষার পাশাপাশি জাপানি ভাষার দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন ভাষা পরীক্ষার প্রস্তুতি এবং জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও দিকনির্দেশনায় গুরুত্ব দেওয়া হবে।
এছাড়াও জাপানে বিভিন্ন খাতে কাজের সুযোগের জন্য  (স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার) ভিসায় যেতে আগ্রহীদের জাপানি ভাষা শেখানোসহ প্রয়োজনীয় প্রস্তুতি ও দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগ রয়েছে। ফলে জাপানে পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে ক্যারিয়ার গড়তে আগ্রহীরাও এখান থেকে প্রয়োজনীয় ভাষাগত প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধন উপলক্ষে N5 ও N4 কোর্সে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে জাপানি ভাষা শেখার আগ্রহী শিক্ষার্থীরা বিশেষ সুবিধায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন।
শুধু ভাষা শেখানো নয়, জাপানের বিভিন্ন ভাষা পরীক্ষা, উচ্চশিক্ষার সুযোগ, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়েও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগ রয়েছে প্রতিষ্ঠানটির।
হাজীগঞ্জে বসেই জাপানি ভাষা শেখার এমন সুযোগ তৈরি হওয়ায় জাপানে পড়াশোনা ও চাকরির স্বপ্ন দেখা স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে জাপানি ভাষা শিক্ষার সুযোগ তরুণদের বৈদেশিক শিক্ষা ও কর্মসংস্থানের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি সিনরাই জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে এসে কোর্স, ভর্তি প্রক্রিয়া ও উদ্বোধনী ডিসকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
ঠিকানা: পাটওয়ারী কমপ্লেক্স, ৩য় তলা, মেইন রোড, পশ্চিম বাজার, মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন, হাজীগঞ্জ, চাঁদপুর। বাংলাদেশ: 001874-283732, 01731-283729, Japan: 09012072388

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন