প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাত্রদল থেকে যুবদল— বিএনপির রাজনীতিতে আরমান ঢালীর দীর্ঘ পথচলা

মেহেদি হাসান রিমেল

বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন হাজীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের নবনির্বাচিত সভাপতি আজহারুল ইসলাম আরমান ঢালী। বিএনপি পরিবারের সন্তান হিসেবে স্কুলজীবন থেকেই তিনি দলের রাজনীতিতে সক্রিয় হন।

২০০৬ সালে স্কুলজীবনে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। এ সময় বর্তমান হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বাধীন ছাত্রদলের সভাপতি মোঃ শাহাব উদ্দিন. সাধারণ সম্পাদক মারুফ খান রাসেল. সাংগঠনিক সম্পাদক রোমান গাজীর সঙ্গে তিনি দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন।পরবর্তীতে কলেজ পর্যায়ের ছাত্রদলের রাজনীতিতেও নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

মাহফুজুর রহমান রবিনের নেতৃত্বাধীন কমিটিতে হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন আজহারুল ইসলাম আরমান ঢালী। এছাড়া চাঁদপুর সরকারি কলেজে ছাত্রদলের রাজনীতিতে জিয়াউর রহমান সোহাগের সঙ্গে তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

রাজনৈতিক জীবনের এক পর্যায়ে সৌদি আরবের জেদ্দায় বিএনপির রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। সেখানে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। পাশাপাশি সামাজিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম, হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন।

অনলাইনভিত্তিক রাজনৈতিক কার্যক্রমেও তার সম্পৃক্ততা ছিল। জিয়া সাইবার দলের সঙ্গে যুক্ত থেকে দলীয় প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার কথাও উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে বিভিন্ন সময় মামলা, হামলা ও হয়রানির শিকার হওয়ার দাবিও রয়েছে আজহারুল ইসলাম আরমান ঢালীর। তার বিরুদ্ধে প্রায় ৬০ লাখ টাকা ক্ষতিপূরণের একটি মামলা হয় বলাখাল কুরিয়ার সার্ভিসের সরকারি কাভার্ডভ্যান পুড়ানোর সংক্রান্ত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ার বিষয়ও তিনি উল্লেখ করেছেন। এসব মামলায় জামিন, হাজিরা ও মামলা পরিচালনায় তাকে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে বলে জানা যায়। তবে এসব অভিযোগ ও মামলার বিষয়ে সংশ্লিষ্ট নথি বা কর্তৃপক্ষের বক্তব্য পৃথকভাবে যাচাই করা প্রয়োজন।

দলীয় আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে একাধিকবার আহত হয়েছেন বলেও জানান তিনি। একই সঙ্গে মামলা ও হামলার শিকার দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন দলীয় কর্মসূচি আয়োজন ও অংশগ্রহণে আর্থিক সহযোগিতা করার কথাও স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

বর্তমানেও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতা করে যাচ্ছেন আজহারুল ইসলাম আরমান ঢালী। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন।

সবশেষে হাজীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনেও বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আজহারুল ইসলাম আরমান ঢালী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন