প্রকাশের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে যুবকের এক মাসের কারাদণ্ড

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে মোঃ সাকিব (২২) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউপির  এলাকায় শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত অভিযানে মাদক সেবনের দায়ে সাকিবকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মোঃ সাকিব কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঘরুয়া গ্রামের বাসিন্দা। অভিযানে শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি মাদকমুক্ত সমাজ গঠনে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন