প্রকাশের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধে গড়ে তোলার আহ্বান ফয়জুল করীমের

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি: নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার শিক্ষায় সমৃদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

রোববার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।

“তোমরা ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি কিংবা বিচারপতি হতে পারো। তবে যে অবস্থানেই যাও, ইসলামকে বাদ দিয়ে নয়—ইসলামের আদর্শ ও নীতিকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।”

— মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জ্যেষ্ঠ নায়েবে আমির

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে মুফতি ফয়জুল করীম বলেন, ‘ভবিষ্যতে তোমরা ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি কিংবা বিচারপতি হতে পারো। তবে যে অবস্থানেই যাও, ইসলামের আদর্শ ও নীতিকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। একজন মুসলমান হিসেবে নিজের পরিচয়কে সবচেয়ে বড় মনে করতে হবে।’ তিনি মেধার পাশাপাশি আদর্শিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা সভাপতি ডি.এম. ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল। বক্তব্য দেন জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নুর উদ্দিন খান ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন