প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম নরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত

ইসমাইল হোসেন বিপ্লব

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নুরুল আজাদ কলেজ, মনপুরা-বাতাবাড়িয় জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে নুরুল আজাদ কলেজ, মনপুরা-বাতাবাড়িয় জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল হান্নান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাচ্চু মাস্টার,কড়ইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মুজিব, বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মো. মোস্তফা কামাল,বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, নুরুল আজাদ কলেজের সহকারী মো. মিজানুর রহমান, ফরহাদ হোসেন তালুকদার, সমাজসেবক ইউনুছ মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,যুবদল নেতা এমদাদুল হক মিলন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলামসহ আরো অনেকে।
এসময় নুরুল আজাদের প্রতিষ্ঠিত কলেজ, হাই স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক, মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন