প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সঠিক নেতৃত্ব ও পরিকল্পিত পরিচর্যার মাধ্যমে চাঁদপুরকে সত্যিকারের নান্দনিক শহরে গড়ে তোলা সম্ভব : মোশাররফ হোসাইন

নিজস্ব প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশ এবং আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি-২০২৫ এর সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কের রোটারি ক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের বৃত্তি ও সম্মাননা প্রদান শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে। শিক্ষার্থীদের আজকের এই সাফল্যের পেছনে তাদের শিক্ষক এবং বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম রয়েছে। বিশেষ করে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি অগ্রগণ্য। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি বলেন, জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার কোনো বিকল্প নেই। ব্যর্থতাকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার, নিয়মিত বই পড়া এবং জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। আগামী চাঁদপুর বিনির্মাণে তোমাদের ভূমিকা থাকবে সে প্রত্যাশা রাখছি।

আয়োজকদের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে মিরপুর ক্যাডেটের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করে না, সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক আগ্রহও তৈরি করে। শিক্ষিত ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পারলেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য শহর নির্মাণ সম্ভব। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যই হবে আমাদের সমাজ ও দেশের সবচেয়ে বড় অর্জন।

চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেন, বাংলাদেশের মধ্যে অনেক সম্ভাবনাময় একটি জেলা শহর হলো আমাদের এই চাঁদপুর। সঠিক নেতৃত্ব, পরিকল্পিত উন্নয়ন ও নাগরিকবান্ধব পরিচর্যার মাধ্যমে চাঁদপুর পৌরসভাকে একটি নান্দনিক, পরিচ্ছন্ন ও আধুনিক শহরে রূপান্তর করা সম্ভব। আমি এমন একটি চাঁদপুরের স্বপ্ন দেখি, যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, নাগরিকরা নিরাপদ থাকবে এবং প্রত্যেকেই আধুনিক নাগরিক সুবিধা পাওয়ার অধিকার ভোগ করবে। ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে কখনো আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি সততা নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করব।

মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি-২০২৫ এর আয়োজক কমিটির আহ্বায়ক দুলাল গোস্বামী সভাপতিত্বে এবং সাংবাদিক ও লেখক আশিক বিন রহিমের সঞ্চালনায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান, ফারুক আহমেদ বাদল, মাহমুদা খানম, ধ্রুব রাজ বণিক, মাকসুদুল মাওলা, আবুল কালাম আজাদ, মোহাম্মদ হোসাইন, তানভীর আহমেদ তপুসহ অন্যান্য শিক্ষক বৃন্দ।

সবশেষে আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বৃত্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মিরপুর ক্যাডেট চাঁদপুর শাখার পরিচালক মৃদুল কান্তি কান্তি দাস।

অনুষ্ঠানে মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি-২০২৫ এ অংশগ্রহণ করা মতলব এবং চাঁদপুর সদর উপজেলা শাখার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, সার্টিফিকেট, ক্রেস্ট এবং নগদ অর্থ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজনে মোশারফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি-২০২৫ এর সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবক কিন্তু উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন