হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন। দক্ষতা, ধৈর্যশীলতা ও বিচক্ষণতার মাধ্যমে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহণ করে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে গিয়ে তাদের সমস্যা শোনা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইউএনও ইবনে আল জায়েদ হোসেনকে অনেকটা জনপ্রতিনিধির মতোই সক্রিয় দেখা যায়। সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যাতে অযথা বিড়ম্বনা বা সংকোচের শিকার না হন, সেই বিষয়েও তিনি গুরুত্ব দিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান দরজায় একটি ব্যতিক্রমী সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে লেখা রয়েছে ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’। এর নিচে রয়েছে ‘ধাক্কা দিন দরজা খুলে যাবে’। সাইনবোর্ডটি নিয়ে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘মানুষ যেন ইউএনও অফিসে এসে সহজভাবে তার সেবা পেতে পারে, সেজন্যই আমার এই উদ্যোগ।’

নিজস্ব প্রতিনিধি