প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি হুমায়ুন কবির, বিদ্যোৎসাহী আমিন উল্যাহ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে রহিমানগর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির এবং বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মাসনীগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে এ মনোনয়ন দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মোহাম্মদ হুমায়ুন কবির এবং বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মো. আমিন উল্যাহকে মনোনয়ন দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিধি মোতাবেক এ মনোনয়ন পরিবর্তন বা বাতিল করা যেতে পারে।

এদিকে, মনোনয়ন পাওয়ার পর এক বার্তায় চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির ও বিদ্যোৎসাহী প্রতিনিধি মো. আমিন উল্যাহ।

তারা বলেন, চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীলভাবে কাজ করতে তারা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন