প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মতলবে নিখোঁজের চারদিন পর ফসলি জমি থেকে বৃদ্ধার লা’শ উদ্ধার

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিখোঁজের চারদিন পর ফসলি জমিতে ভেসে থাকাবস্থায় রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর-২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে মতলব পৌরসভার উত্তর বাইশপুর এলাকায় ধনাগোদা নদীর পূর্ব পার্শ্বে একটি ফসলি জমি থেকে রিকাবি বেগমের লাশ উদ্ধার করা হয়।
নিহত রিকাবি বেগম মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ১৬ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে রিকাবি বেগম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা চারদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
ঘটনার দিন সকালে প্রবাসী মামুনের স্ত্রী বাড়ির ময়লা পানি ফেলতে গেলে ফসলী জমির উপর একটি লাশ ভাসতে দেখে ডাক-চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করেন।
নিহতের ছেলে মো. বাচ্চু মিয়া সওদাগর জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। গত চারদিন ধরে আমরা মাকে খুঁজছিলাম। আমার মায়ের জন্য পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। এর পূর্বে বেশ কয়েকবার আমার মা বাড়ি থেকে বেরিয়ে গেছিল।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন