প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামীলীগ বিরোধী পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মুরাদ হোসেন পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরের ব্যস্ততম ফরিদগঞ্জ চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক যুবলীগ নেতা মুরাদ হোসেন পাটওয়ারীকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা আটক দেখিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদ উল্লাহ বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের বেআইনি তৎপরতা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ওই যুবলীগ নেতাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন