এইচ.এস.সি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগিয়ে জাপানি ভাষা শেখার মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে হাজীগঞ্জ বাজারে অবস্থিত সিনরাই জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে বিশেষ ভর্তি অফার।
বিশেষ এই অফারে মাত্র ৫ হাজার টাকায় N5 জাপানি ভাষা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। একেবারে প্রাথমিক পর্যায় থেকে জাপানি ভাষা শেখানোর পাশাপাশি ভবিষ্যতে জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও ক্যারিয়ার গড়ার প্রস্তুতিতেও কোর্সটি সহায়ক হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সিনরাই জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচ.এস.সি পরীক্ষার পরের অবসর সময়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নতুন একটি ভাষা শেখার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন। বিশেষ করে জাপানে পড়াশোনা ও কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জন্য জাপানি ভাষা শেখা ভবিষ্যৎ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।
বিশেষ এই অফার চলবে আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। তাই এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর আগ্রহী শিক্ষার্থীরা আজই যোগাযোগ করুন হাজীগঞ্জ পশ্চিম বাজার মাইক্রো স্ট্যান্ডের পাশে পাটোয়ারী কমপ্লেক্সের ৩য় তলায় অবস্থিত সিনরাই জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে।
যোগাযোগ-০১৮৭৪২৮৩৭৩২

মোহাম্মদ মোশারফ হোসেন