প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি শামীম, সম্পাদক আরিফ ও সাংগঠনিক জহির

মোহাম্মদ মোশারফ হোসেন
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২০২৮ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন খালেকুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক হয়েছেন খন্দকার আরিফ। সাংগঠনিক সম্পাদক পদে জহির হোসেন নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সংগঠনের সদস্য মুনাব্বর হোসেন সুমন। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সিফাত। সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় অধিবেশনে সদস্যদের মধ্যে সংগঠনের লোগো সংবলিত টি-শার্ট ও কোট পিন বিতরণ করা হয়। পরে সদস্যদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, সংগঠনের আজীবন সদস্য মো. মোস্তফা কামাল (সুমন) ও ব্যারিস্টার শাহরিয়ার আহমাদ।
এরপর নতুন কমিটি গঠনের কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তিন সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয় জহিরুল ইসলাম লিটনকে। সদস্যসচিব হন এস এম চিশতি এবং সদস্য হন হাবিবুর রহমান।
মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে তিন সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে নতুন কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হয়।
দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী আহ্বান করা হয়। সভাপতি পদে দুজন প্রার্থী থাকলেও পরে একজন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে খালেকুজ্জামান শামীম সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে খন্দকার আরিফ নির্বাচিত হন।
সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রার্থী থাকায় উপস্থিত সদস্যদের টোকেন পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। এতে জহির হোসেন নির্বাচিত হন।
নতুন কমিটির সহসভাপতি হয়েছেন মোহাম্মদ হাবীব উল্ল্যাহ ও এম আলী মজিব। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রেজাউল করিম নয়ন ও শাখাওয়াত হোসেন শামীম। দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক হুমায়ন কবির এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন নূর মোহাম্মদ পাটওয়ারী।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন—জহিরুল ইসলাম লিটন, এস এম চিশতি, হাবিবুর রহমান, কামরুজ্জামান টুটুল, সাইফুল ইসলাম সিফাত, মেহেদী হাছান, পাপ্পু মাহমুদ, মোহাম্মদ কামাল হোসেন, জহিরুল ইসলাম জয় ও মুনছুর আহমেদ বিপ্লব।
নতুন কমিটির নেতারা সংগঠনের সদস্যদের কল্যাণে কাজ করা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন