আসন্ন ইউপি নির্বাচনে কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীকে সাথে নিয়ে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে মতবিনিময় ও কুশল বিনিময় করেন বহুবার কারা নির্যাতিত, ত্যাগী নেতা ও সমাজসেবক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিয়াজী।
তিনি শুক্রবার বাদ আসর নামাজের পর নিজ এলাকা বক্সগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীকে সাথে নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন , ‘সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত ইউনিয়ন গড়াই আমার প্রধান লক্ষ্য। আমি বক্সগঞ্জ গ্রামের সন্তান হিসেবে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে বাংলাদেশ শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী, কচুয়ার সংসদ সদস্য আমার রাজনৈতিক অভিভাবক ড.আনম এহছানুল হক মিলন ভাই ও কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী আপার পরামর্শ নিয়ে ৪নং পালাখাল মডেল ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এ লক্ষ্য তিনি দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় লোকজন বলেন,দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসা মাসুদ রানা মিয়াজী পালাখাল মডেল ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে এক সুপরিচিত মুখ। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতার মাধ্যমে তিনি স্থানীয়দের মন জয় করেছেন।
স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সমাজসেবায় অবদানের কারণে মাসুদ রানা মিয়াজীকে নিয়ে সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যাচ্ছে। এলাকার সার্বিক উন্নয়নে পরিবর্তন আনতে সৎ, যোগ্য ও কর্মঠ প্রার্থী হিসেবে অনেকেই তাঁকে সামনে রেখে মাঠে নেমেছেন।
মাসুদ রানা মিয়াজী, ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন। আওয়ামী লীগের শাসনামলে ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি দীর্ঘ অনেক বছর যাবত হামলা, মামলা, অসংখ্য কারাবরণ, নির্যাতন ও অত্যাচার অত্যাচারী শিকার হয়েও উপজেলার সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে চাঁদপুর জেলার জাতীয়তাবাদী সংগ্রামী দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া