চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইন্জি: মমিনুল হক এমপির ছোট ছেলে তামিম ইশতিয়াক মাহির উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের লন্ডনে গমন করেছেন। গত ২৪ সেপ্টেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
এর আগে তামিম ইশতিয়াক মাহির যুক্তরাজ্যের লন্ডনের কুইনস ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেন। সেখানে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করবেন। তামিম ইশতিয়াক মাহিরের উচ্চশিক্ষার সাফল্য কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তার বড় ভাই মোস্তফা কামাল সুমন।

মোঃ মাসুদ রানা