প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেচ্ছাসেবকদল নেতা কাজী জামান

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মো. জামান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দলীয় নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে তিনি অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে যান। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় তিনি বলেন, আগুন শুধু ঘর পুড়িয়ে দেয়নি। কেড়ে নিয়েছে পরিবারগুলোর বহুবছরের সঞ্চয়, স্বস্তি আর নিরাপদ আশ্রয়। এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন মানবিক সহমর্মিতা ও সহযোগিতা। নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন এমপি ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য মো. শহীদ মিয়াজী, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর সরকার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা, যুবদল নেতা নাছির প্রধান, ইউসুফ মিয়াজী, সুফিয়ান মিয়াজী, কামরুল প্রধান, জামাল মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. নোমান কাজী, সফিক প্রধান, হানিফ প্রধান, জয়নাল কাজী, জিসান প্রধান, রুবেল প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন