প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মডেল থানার ওসিকে চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর শহরের ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় নবনির্বাচিত সভাপতি মো. সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. হারুন হাওলাদারের নেতৃত্বে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ চাঁদপুর সদর মডেল থানায় গিয়ে ওসি ফয়েজ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে ওসি ফয়েজ আহমেদ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, ব্যবসায়ী ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুন্দর রাখা সম্ভব। ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক বিষয়ে পুলিশ সহযোগিতা করবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ী নেতৃবৃন্দেরও সহযোগিতা প্রয়োজন।

ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ বেপারী, সহ-সভাপতি উত্তম কুমার ঘোষ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নুরু কাজী, যুগ্ম সম্পাদক মমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ গাজী, কোষাধ্যক্ষ মো. মানিক ঢালী, দপ্তর সম্পাদক মো. ফারুক, প্রচার সম্পাদক মো. বেলায়েত খান এবং কার্যনির্বাহী সদস্য আরিফ, মো. সাইদ শেখ ও ফয়সাল মিজি।

এসময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ চৌধুরী ঘাট এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে পুলিশ-ব্যবসায়ী পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন