প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মো. রুবেল ওরফে রানা (৩৯) মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের টোরা মুন্সির হাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. রুবেল ওরফে রানা সুবিদপুর পশ্চিম ইউনিয়নের উভারামপুর এলাকার মুন্সী বাড়ীর আনোয়ার উল্যাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ টোরা মুন্সির হাট এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে রুবেল ওরফে রানাকে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফরিদগঞ্জকে মাদকমুক্ত রাখতে আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন