প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ১০:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হলেই তৃণমূল বিএনপি শক্তিশালী হবে : আয়েত আলী ভূঁইয়া

মো. মাসুদ রানা
শাহরাস্তিতে টামটা দক্ষিণ ইউপি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার আজাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ওই ইউপি বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আখন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আহম্মেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হক এমপি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া।তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে তৃণমূলের নেতাকর্মীদের অবদান অনস্বীকার্য। তাঁদের ত্যাগ ও প্রত্যাশার বিষয়ে দল সম্পূর্ণ অবগত। নতুন সরকার রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত ও বিভিন্ন সংকট মোকাবিলার মাধ্যমে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে। অচিরেই এসব উদ্যোগের সুফল দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে আয়েত আলী ভূঁইয়া বলেন, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন,শাহরাস্তির সন্তান এবং উপজেলা বিএনপির সভাপতি হিসেবে এ জনপদের উন্নয়নে আমার বিশেষ দৃষ্টি থাকবে। এজন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সমৃদ্ধ শাহরাস্তি গড়ে তোলা সম্ভব।
সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, ইতিমধ্যে উপজেলার পাঁচটি ইউনিয়নে এ ধরনের সভা সম্পন্ন হয়েছে এবং আরও পাঁচটি ইউনিয়নে তা করা হবে। সংগঠনের দুর্বলতা চিহ্নিত করে ছাত্রদল থেকে শুরু করে সব স্তরের কমিটি সুন্দরভাবে সাজানো হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।তিনি জানান, বিভিন্ন সুবিধা ও কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহের কাজ চলছে। এজন্য ১০৬ জনের একটি তথ্যসংগ্রহকারী দল গঠন করা হয়েছে, যারা ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
ভবিষ্যতে সঠিক  কৃষক কৃষিযন্ত্রপাতি যেন পায় সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
এলাকার রাস্তা, ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক চাহিদা লিখিতভাবে তাঁর কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান এবং এসব বিষয়ে যথাসাধ্য চেষ্টার আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটওয়ারী ও শাহ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা যুবদলের সভাপতি আলী আজগর মিয়াজী ও সদস্য সচিব এহতেশামুল হক গণি, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রকৌশলী এ.বি.এম. পলাশ ও সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী, টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কিরন মুন্সী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিন্টু ও এইচএম বদিউজ্জামান ভূঁইয়া।
এ ছাড়া বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মনির হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম মিন্টু, রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মমিন শিকদার, থানা যুবদলের সদস্য আবু কালাম, ওয়ার্ড নেতা কোরবান আলী, বিল্লাল হোসেন মাস্টার, মহিন কাজী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন