প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ১০:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদে কামাল হাজীর প্রার্থীতা ঘোষণা

মাসুদ হোসেন
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ কামাল হোসেন হাজী।
গত শুক্রবার (২ অক্টোবর) বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ফরম উত্তোলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থীতা ঘোষণা করেন। এবং পরদিন শনিবার (৩ অক্টোবর) ফরম পূরণ করে জমা দেন।
মোঃ কামাল হাজী দীর্ঘদিন ধরে শাহমাহমুদপুরের বিএনপি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন কামাল হাজী। তার ছেলেও ছাত্র আন্দোলনে গিয়ে আহত হয়েছেন বলে জানা যায়। তিনি বর্তমানে ৯নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্রার্থীতা ঘোষণার পর মোঃ কামাল হাজী ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। নির্বাচিত হলে (বিমলেরগাঁও, দাসেরগাঁও ও রনবলিয়া) এলাকার মানুষের পাশে থেকে ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
গত শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল মিজির কাছ থেকে বিএনপি সমর্থিত হিসেবে ইউপি সদস্য পদে দলীয় ফরম সংগ্রহ করেন কামাল হাজী।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৯নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচনের তফসিল ও পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে প্রার্থীদের অবস্থান আরও স্পষ্ট হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন