প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ । ১২:৪৪ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে চেয়ারম্যান পদে মোস্তফা কামাল সোহেল এর প্রার্থীতা ঘোষণা

মাসুদ হোসেন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল।
রোববার (৪ অক্টোবর) ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ এবং সাধারণ সম্পাদক কামাল মিজির কাছ থেকে দলীয় ফরম সংগ্রহ ও জমাদানের মাধ্যমে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শাহমাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে মোস্তফা কামাল সোহেল দলীয় ফরম সংগ্রহ ও জমা দেন।
বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে মোস্তফা কামাল সোহেলের প্রার্থীতা ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন