প্রকাশের সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২ । ১:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাগাদীতে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য বিতরণ

অনলাইন ডেস্ক

সজীব খান : পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবার নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে টিসিবি কার্ডের মাল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণে প্রধান অতিথি হিসেবে মাল বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুুরুল ইসলাম নাজিম দেওয়ান।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, এসিল্যান্ড মোহাম্মদ হেলাল চৌধুরী, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালসহ ইউপি সচিব, ওয়ার্ড মেম্বারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন