প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ । ৬:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে, পেলেন মোটরভ্যান

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলা প্রবেশন কার্যালয়ের আওতাধীন চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি’র আয়োজনে দুইজন অপরাধীকে পুনর্বাসন ও সংশোধনের জন্য মোটর চালিত ভ্যান বিতরণ করা হয়েছে৷
৮অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাঙ্গনে দু-জন অপরাধীকে পুনর্বাসন ও সংশোধনের জন্য মোটর চালিত ভ্যান বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো: রুহুল আমিন বাশির, চাঁদপুর জেলা প্রবেশন অফিসার আশিকুল ইসলাম, চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনবাসন সমিতির আইন বিষয়ক সম্পাদক এড. আলম খান মঞ্জুর, সদস্য সমাজসেবক আব্দুস সামাদ খান রাজন সহ অন্যান্যরা।
যাদের পুন: বাসন করা হয়-মো: ফারুক গাজী, পিতা-আশ্বাদ খান, গ্রাম: খুরুমখালী, পাইকপাড়া দক্ষিন ইউপি, ফরিদগঞ্জ, চাঁদপুর। মো: রুবেল খান, পিতা-কাসিম খান, গ্রাম: শিলন্দীয়া, ১৪নং ওয়ার্ড,  চাঁদপুর পৌরসভা, চাঁদপুর সদর, চাঁদপুর।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন