প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ । ১১:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিশ্ব কন্যা দিবসে র‌্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে চাঁদপুরে বিশ্ব কন্যা দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
জেলা প্রশাসকের নেতৃত্বে চাঁদপুর কালেক্টরেট স্কুল থেকে একটি র‌্যালি বের হয়ে চাঁদপুর ক্লাবে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, মেয়েদের শিক্ষা নিশ্চিতকরণ এবং সমাজের সর্বক্ষেত্রে তাদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে মেয়েদের মেধা ও প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
 কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, কালেক্টরেট স্কুলের উপাধ্যক্ষ বেগম আমাতুল নাজমীনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন