প্রকাশের সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২ । ৫:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পানিতে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

মো. মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে পানিতে ডুবে এক বাক প্রতিবন্ধী শিশুর (১১) মৃত্যু হয়েছে।

সোমবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, কুমিল্লার চান্দিনা উপজেলার কুদুটি গ্রামের গ্রাম্য পশু চিকিৎসক ফসিউল ইসলামের বাক প্রতিবন্ধী কন্যা সায়মা (১১) মামার বাড়িতে থাকতো। সোমবার দুপুরে পরিবারের লোকজনের অজান্তে সে বাসা থেকে বের হয়। তাকে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি ও এক পর্যায়ে এলাকায় মাইকিং করে।

বিকেল সাড়ে ৫ টায় বাসার সামনে রাড়ি বাড়ি পুকুরে সায়মার মৃতদেহ ভেসে উঠলে এলাকাবাসী তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সায়মা শাহরাস্তি প্রেস ক্লাবের সম্মানিত সদস্য কামরুজ্জামান সেন্টুর ভাগ্নী। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন