প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ । ২:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে ফরিদগঞ্জের আব্দুল্লাহ্ আল জাবেরের মৃত্যু

অনলাইন ডেস্ক

এস. এম ইকবাল : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আব্দুল্লাহ্ আল জাবের নামে একজন মৃত্যু বরণ করেছেন।

নিখোঁজের ৪৮ ঘন্টা পর মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১ ঘটিকায় লাশ উদ্ধার করা হয়।

আবদুল্লাহ্ আল জাবের উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের নতুন রামপুর বাজার এলাকার মাও: তাইফুর রহমানের ছোট ছেলে। ২ ভাই এক বোনের মধ্যে জাবের সকলের ছোট। তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তবে ছোট থেকেই তারা ঢাকায় বসবাস করেন। মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে ঢাকাস্থ ডেমরা কবর স্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন