প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ । ৭:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজীর খাদেরগাঁও ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

মোজাম্মেল প্রধান হাসিব
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে শতাধিক মোটরসাইকেলের একটি শোভাযাত্রা নিয়ে তিনি ইউনিয়নের নারায়ণপুর, লামচরী, বালুচর ও মাছুয়াখাল এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। ইউনিয়নের নারায়ণপুর বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
পরিদর্শনকালে মো. সুলতান কাজী খাদেরগাঁও ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এগুলো হলো-  বালুচর এলাকার (বড়) বাড়ি পূজামণ্ডপ, সূত্রধর বাড়ি পূজামণ্ডপ, লামচরী এলাকার কীর্তনীয়া বাড়ি পূজামণ্ডপ, মল্লিক বাড়ি পূজামণ্ডপ, সরকার বাড়ি পূজামণ্ডপ, মাছুয়াখাল,,, বাড়ি পূজামণ্ডপ, নারায়ণপুর এলাকার শ্রী শ্রী কালি মন্দির পূজামণ্ডপ, শুধাংসু ঠাকুর বাড়ি পূজামণ্ডপ, সাতআনী পূজামণ্ডপ, চৌধুরী বাড়ি পূজামণ্ডপ।
এসময় মো. সুলতান কাজী বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজার সার্বিক তদারকি ও দেখভালের অংশ হিসেবে আমরা খাদেরগাঁও ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছি। বিএনপির নেতাকর্মীরা প্রতিনিয়ত মণ্ডপগুলোর খোঁজখবর রাখছেন। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো সমস্যায় আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকব। তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং তাঁদের খোঁজখবর নেওয়ার ধারাবাহিকতায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এসময় সুলতান কাজীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রধান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন প্রধান, লিটন মজুমদার, শাহাদাত হোসেন, হেলাল প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী শাহাদাত, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা, যুবদল নেতা জুয়েল পাটোয়ারী, ফারুক বকাউল, রুবেল কাজী, মিজান কাজী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলাইমান প্রধান, সদস্য সচিব রাশেদ কাজীসহ দলীয় নেতাকর্মী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন