প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ৮:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় সাবেক এমপি ও ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতির মধ্যস্থতায় নিষ্পত্তি

নিজস্ব প্রতিনিধি
দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মহিউদ্দিনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের মধ্যস্থতায় উভয় পক্ষের বক্তব্য শুনে আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধটির সৌহার্দ্য ও মর্যাদাপূর্ণ নিষ্পত্তি করা হয়।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা নাগাদ পৌর ছাত্রদলের নেতা কামরুল ইসলাম পাটোয়ারীর হামলায় সাংবাদিক মহিউদ্দিন আহত হন। পরে কয়েকজন সাংবাদিক তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানেও তিনি বাধার মুখে পড়েন। এক পর্যায়ে সাংবাদিকদের প্রতিরোধের মুখে বাধা দনিকারীরা পিছু হটেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়।
এ ঘটনায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে পরামর্শক্রমে বিকেল ৩টায় প্রেসক্লাবে জরুরী সভার আয়োজন করেন। সভায় প্রেসক্লাবের সদস্যরা বক্তব্য দেন। এতে সাংবাদিকের ওপর হামলার নিন্দা, প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক উদ্ভূত পরিস্থিতির খবর পান। তিনি প্রেসক্লাবের সভাপতির সঙ্গে একাধিকবার কথা বলে দুঃখ প্রকাশ করেন। সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যেন বিরোধ না হয় এবং স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে তিনি সংশ্লিষ্টদের ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং প্রেসক্লাবে উপস্থিত হয়ে সম্মানজনক মিমাংসার প্রতিশ্রুতি দেন।
জরুরী সভা চলাকালীন রাত ৮টা নাগাদ তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবে পৌঁছালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান। পরে তিনি উভয় পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উদ্ভুত ঘটনাটি অনাকাংখিত বলে মন্তব্য ও দুঃখ প্রকাশ করেন। অভিযুক্তরা অপরাধ করেছে মত প্রকাশ করলে তারাও মেনে নেন। এতে, প্রেসক্লাবের সভাপতি ও অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতার ভিত্তিতে অভিযোগ নিষ্পত্তি করা হয়।
প্রসঙ্গত সাবেক সংসদ সদস্য বলেন, বিরোধী দলে থাকাকালীণ ঢাকার ও সারা দেশের সাংবাদিকগণ সব সময় আমাদের পাশে ছিলেন এবং অনেক বাংবাদিক ভাই নির্যাতন ও মামলা হামলার শিকার শিকার হয়েছেন। তিনি, সাংবাদিকগণ আমাদের বন্ধু ও দুঃসময়ের সাথী মন্তব্য করে বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাদ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন