প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ৯:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

মতলবে যুবকের লুঙ্গির গোছায় মিললো ওয়ান শুটার গান

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় দেশীয় তৈরি একটি এলজি (ওয়ান শুটার গান) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফরহাদ হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া। গ্রেপ্তার ফরহাদ হোসেন মোহনপুর ইউনিয়নের মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ফরহাদ হোসেনের পরিহিত লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, চরওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেনের লুঙ্গির কোমর থেকে একটি এলজি পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস ও সংশ্লিষ্ট বিষয়ে তথ্য উদ্‌ঘাটনে পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন