বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১২ নম্বর দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় ১২ নম্বর দ্বাদশ গ্রাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ১২ নম্বর দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন, সিনিয়র সহসভাপতি আসাদ পাঠান, সাবেক সাধারণ সম্পাদক কামরুল মন্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক খোকন মোল্লা এবং সহসাংগঠনিক সম্পাদক আব্দুল কাদেরসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
সভাটি পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য ফখরুল ইসলাম।
সভায় আগামী ৩১ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিনিধি