আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ কামাল হাজীর সমর্থনে অনুষ্ঠিত হয়েছে এক উঠান বৈঠক। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ওয়ার্ডের রনবলিয়া গাজী বাড়িতে এ বৈঠক সম্পন্ন হয়।
উক্ত উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দা ও প্রার্থীর সমর্থকরা অংশগ্রহণ করেন। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনী প্রস্তুতি, স্থানীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে এ ধরনের উঠান বৈঠক প্রার্থী ও ভোটারদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং এলাকার মানুষের প্রত্যাশা এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। মেম্বার পদপ্রার্থী মোঃ কামাল হাজী ৯নং ওয়ার্ড (বিমলেরগাঁও, দাসেরগাঁও, রনবলিয়া) গ্রামের মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা করছেন।
বৈঠকে উক্ত ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ কামাল হাজী বলেন, তিনি জন্মসূত্রে এই ৯নং ওয়ার্ডে বসবাস করে আসছেন। শাহমাহমুদপুর ইউনিয়নের একটি ওয়ার্ড হওয়া সত্ত্বেও এ এলাকাটি অনেকটাই উন্নয়নের বাইরে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, এলাকায় কয়েকটি পুকুরে ঘাটলা, গভীর নলকূপ স্থাপন অত্যন্ত জরুরি। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনে জয়ী হলে উন্নয়নের মাধ্যমে ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ডের দাসেরগাঁও গ্রামের বাসিন্দা মোঃ ফারুক হাজী, আবুল কালাম, মনির হাজী, শাহজালাল মিয়া, মোঃ গিয়াস উদ্দিন, রনবনলিয়া গ্রামের বাসিন্দা আবুল ফারাহ গাজী, বারেক গাজী, মোখলেছ গাজী, আউয়াল গাজী, মিজান গাজী, মোঃ নেকবর গাজী, দুলাল গাজী, আরিফ গাজী, খোরশেদ গাজী, মুরাদ খান সহ উক্ত এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বৈঠক শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কামাল হাজী।

মাসুদ হোসেন