প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ । ৮:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে লক্ষ্মীপূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের বিভিন্ন লক্ষ্মীপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নারায়ণপুর শিকদার বাড়ি লক্ষ্মীপূজা মণ্ডপ, শ্যাম্বু দাস বাড়ি পূজা মণ্ডপ, মালিদাস বাড়ি পূজা মণ্ডপ, বণিক বাড়ি পূজা মন্ডপ, সাহা বাড়ি পূজা মন্ডপ এবং নাগদা ধোয়া বাড়ির লক্ষ্মীপূজা মন্ডপসহ ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় মো. সুলতান কাজী বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা, অধিকার ও সম্প্রীতি বজায় রাখতে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিল। তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো সমস্যায় আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকব।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন প্রধান, শাহাদাত প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী শাহাদাত, যুবদল নেতা রুবেল কাজী, মিজান কাজী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলাইমান প্রধান, সদস্য সচিব রাশেদ কাজীসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন