প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ । ৮:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

দরিদ্র-অসহায় মানুষের আইনি ভরসা লিগ্যাল এইড, চাঁদপুরে এক মাসে নিষ্পত্তি ১৩১টি মামলা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির দশম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা জজকোর্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে। লিগ্যাল এইডের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হচ্ছে। অসহায়দের বিনামূল্যে আইনি সহায়তা দিতে জেলা লিগ্যাল এইড কমিটি বদ্ধপরিকর। লিগ্যাল এইড কমিটির কার্যক্রম গতিশীলতা বৃদ্ধি পেয়েছে৷
তিনি বলেন, লিগ্যাল এইডের বিল্ডিং হলে আমাদের কার্যক্রম আরো বেগবান হবে৷ জেলা কারাগারে লিগ্যাল এইড কর্ণার করা যায় কিনা জেল সুপার দেখবেন৷ মানুষের লিগ্যাল এইডের প্রতি আস্থা বেড়েছে।
চাঁদপুর জেলা চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) সিনিয়র সিভিল জজ মোঃ আবদুল আলীম এর পরিচালনায় বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল কবির, সিভিল জজ তানজিনা আক্তার, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল, চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মো: জয়নাল আবেদীন ভূঞা, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মুহা: জুলফিকার হাসান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাস্মদ সফিকুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকের প্রতিনিধি আশিকুল ইসলাম, অ্যাডভোকেট বিধু ভূষন নাথ, অ্যাডভোকেট রেহানা ইয়াছমিন কচি, এড. শামীমা সুলতানা, এড. বিশ্বজিৎ কর রানা, ডিস্টিক ম্যানেজার মমতাজ বেগম সহ লিগ্যাল এইড কমিটির সদস্যগণ।
চাঁদপুর জেলা লিগ্যাল এইডের মাধ্যমে অক্টোবর-২০২৬মাসে আইনি পরামর্শ দেওয়া হয়েছে-১২৫টি।  দায়ের-৯৮টি, সফল হয়েছে-৬১টি, অন্যভাবে পক্ষদের অনুপস্থিতির কারনে নিষ্পত্তি-৪৯টি, আপোষ না হওয়ায়-২১টি, মোট নিষ্পত্তি-৭০টি, সর্বমোট নিষ্পত্তি-১৩১টি, এডিআর এর মাধ্যমে অর্থ আদায়-৩৬লক্ষ ৬৮হাজার টাকা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন