প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ৬:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ ঢাকার ইমরান গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরি মামলার এজাহারনামীয় আসামি ইমরান হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর দখল থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (১ নভেম্বর) শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শমসেদ হোসেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইমরান হোসেনের বাড়ি ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার শেখদি মাদ্রাসা রোড এলাকায়। তাঁর বাবার নাম সিরাজ আলী এবং মায়ের নাম জরিনা বেগম।

মোটরসাইকেল চুরির ঘটনায় শাহরাস্তি মডেল থানায় দায়ের করা এফআইআর নং-২৭, তারিখ ৩১ অক্টোবর ২০২৬; জিআর নং-৩৪৩ এবং দণ্ডবিধির ৩৭৯ ধারার মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

অভিযানকালে তাঁর দখল থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সূত্র: শাহরাস্তি থানা পুলিশ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন